Joy Jugantor | online newspaper

কাহালুর পোড়াপাড়ায় যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

কাহালু (বগুড়া)  প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৪, ১৪ নভেম্বর ২০২৬

কাহালুর পোড়াপাড়ায় যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

কাহালুর পোড়াপাড়ায় যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ

বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া গ্রামে সামন্তাহার যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এলাকার দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।ক্যাম্পে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু ইসলামী হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আলহাজ মো. শহিদুল ইসলাম সবুজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজাউল ইসলাম রাজু।এ সময় আরও উপস্থিত ছিলেন সামন্তাহার যুব সংঘের সভাপতি মো. আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান তালুকদারসহ সংগঠনের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সামন্তাহার যুব সংঘের নেতৃবৃন্দ জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে তারা সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।ফ্রি মেডিক্যাল চেকআপ ও ব্লাড গ্রুপিং ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিল কাহালু ইসলামী হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার, কাহালু, বগুড়া। যুবসমাজের এমন মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।