Joy Jugantor | online newspaper

বগুড়ার শাখারিয়া নবযুব উন্নয়ন ক্লাবের

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়া প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ২১:০৮, ৩০ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:১৪, ৩০ অক্টোবর ২০২৬

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়ার শাখারিয়া নবযুব উন্নয়ন ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আজ  শুক্রবার(৩০ অক্টোবর) বিকেলে শাখারিয়া আলিম মাদ্রাসা মাঠে  বগুড়া পৌরসভা ১৯ নম্বর ওয়ার্ড শাখারিয়া  নব যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আবু জাফর রনি, সভাপতি শাখারিয়া নবযুব উন্নয়ন ক্লাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম আরফান সাবেক আহবায়ক সদর উপজেলা ছাত্রদল সহ-সভাপতি বগুড়া জেলা বাস মিনিবাস  সমিতি ও সিনিয়র সহ -সভাপতি দেশি ফল মালিক সমিতি।

খেলাটি উদ্বোধন করেন মোঃ  কামাল পাশা সাবেক সভাপতি ১৯ নম্বর ওয়ার্ড যুবদল। বরেণ্য  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল ইসলাম তুষার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল বগুড়ার শহর শাখা। এ সময়  উপস্থিত ছিলেন মোঃ সোনামিয়া, মোঃ মাজুল, মানিক, রাজু। উক্ত খেলায় অংশ গ্রহণ করেন বিবাহিত বনাম অবিবাহিত খেলা দেখতে বিবাহিত ৩-২ গোলে বিবাহিত জয়লাভ করে ।