Joy Jugantor | online newspaper

বগুড়া সদরে উপজেলা বিএনপির ওয়ার্ড ভিত্তিক

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা নিশিন্দারা ইউনিয়নে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ৩০ অক্টোবর ২০২৬

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা নিশিন্দারা ইউনিয়নে

বগুড়া সদরে উপজেলা বিএনপির ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা নিশিন্দারা ইউনিয়নে

"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ও জুয়া ছেড়ে মাঠে চল" এবং "মাদকমুক্ত সমাজ গঠনে" এই স্লোগানকে সামনে রেখে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (৩০ অক্টোবর ) বিকাল ৩টায় বগুড়া সদরের নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজনে রয়েছে নিশিন্দারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে ২নং ওয়ার্ড নুনগোলা দশটিকা বনাম ৪নং ওয়ার্ড বারপুর দল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বগুড়া-৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশা এমপি।উদ্বোধক হিসেবে ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মাফতুন আহমেদ খান রুবেল।

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল করিম রাফি।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ জনাব ইব্রাহিম আলী, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার, হাজেরা বেগম, নিগার সুলতানা সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দ।সার্বিক সহযোগিতায় থাকবেন স্থানীয় বিএনপি নেতা জামিল হোসেন মিন্টার, জিল্লুর রহমান, আব্দুল জব্বার টুকু সহ আরও অনেকে।খেলা উপভোগের জন্য এলাকার ক্রীড়াপ্রেমী ও সর্বস্তরের জনগণকে মাঠে উপস্থিত ছিলেন।খেলায় ট্রাইবেকারে ৪-২ গোলে জয় লাভ করে ২নং ওয়ার্ড দল।