Joy Jugantor | online newspaper

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসনাত আলীর যোগদানের দুই বছর পূর্তি

নজরুল ইসলাম (সান্তাহার প্রতিনিধি)

প্রকাশিত: ২০:০৯, ৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:১১, ৭ অক্টোবর ২০২৬

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসনাত আলীর যোগদানের দুই বছর পূর্তি

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসনাত আলীর যোগদানের দুই বছর পূর্তি

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রফেসর ড. মো. হাসনাত আলীর দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয় পরিবার’-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. হাসনাত আলীর দুই বছরের দায়িত্বকালীন বিভিন্ন কার্যক্রম ও বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাইয়ুম, উপাচার্য প্রফেসর ড. মো. হাসনাত আলীর সহধর্মিণী মোছা: রাহেলা পারভীন, সান্তাহার শখের পল্লীর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ও নওগাঁ মডেল টাউনের স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুস প্রমূখ।

পরে অতিথি ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে কেক কেটে দুই বছর পূর্তি উদযাপন করা হয়।এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।আলোচনা সভায় বক্তারা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক অগ্রগতির জন্য উপাচার্য প্রফেসর ড. মো. হাসনাত আলীর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।