বগুড়ায় করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অন
বগুড়ায় করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব মোঃ রেজাউল করিম বাদশা।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মহাব্যবস্থাপক, ডিএইউ কৃষি মন্ত্রণালয়, ঢাকা এবং প্রাক্তন শিক্ষার্থী আতাউর রহমান এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কে. এম. খালেকুজ্জামান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান মনি।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ।
ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহ প্রদান এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন প্রফেসর আঃ হাই, বগুড়া জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আলহাজ্ব ময়নুল হক বকুল, যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, ওয়ার্ড বিএনপির ডালু, আঃ সালাম, সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, আজিজুল হক মন্জু,সিরাজুল ইসলাম, নুরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম।
