গাবতলীতে বনপ্রাণী সংরক্ষণ কমিটির উদ্যোগে গাছ রোপণ
প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বিবিসিএফের সহযোগিতায় বগুড়ার গাবতলীতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে গাবতলী উপজেলা বনপ্রাণী সংরক্ষণ কমিটি।রোববার (২৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্বর, গাবতলী সরকারি কলেজ ও পৌরসভার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন গাবতলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কবীর রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু ।
পিআইও মফিজুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন, লাইসেন্স পরিদর্শক জাহাঙ্গীর আলম, উপজেলা বনপ্রাণী সংরক্ষণ কমিটির সমন্বয়ক সহযোগী অধ্যাপক ফজলে বারী রতন, সভাপতি বিপ্লব কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক সরোয়ার মোর্শেদ, সহ-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ফজলে রাব্বী মানিক, বিবিসিএফের নির্বাহী সদস্য আহসান হাবিব তালুকদার এবং সংগঠনের নেতা তৌহিদ, রতন ও রাজুসহ অনেকে।বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
