Joy Jugantor | online newspaper

আ: হক কলেজের সাবেক উপাধ্যক্ষ আনছার আলীকে দেখতে জামায়াত নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪১, ২৩ আগস্ট ২০২৬

আ: হক কলেজের সাবেক উপাধ্যক্ষ আনছার আলীকে দেখতে জামায়াত নেতৃবৃন্দ

আ: হক কলেজের সাবেক উপাধ্যক্ষ আনছার আলীকে দেখতে জামায়াত নেতৃবৃন্দ

বগুড়া সরকারী আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ ও টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগমের অসুস্থ স্বামী শিক্ষাবিদ মোহাম্মদ আনছার আলী কে শনিবার রাতে তার বাসভবনে দেখতে যান জামায়াত নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনের বন্ধু অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া মহানগর জামায়াত আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার,মহানগর জামায়াতের  প্রচার ও মিডিয়া সম্পাদক মো: ইকবাল হোসেন। এ সময় জামায়াত নেতৃবৃন্দ অসুস্থ্য আনছার আলীর রোগ মুক্তি কামনা করে দোয়া করেন। উপস্থিত ছিলেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, পুত্র টিএম আলী হায়দার উপস্থিত ছিলেন।