Joy Jugantor | online newspaper

নুনগোলায় পলিকুকরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মহাস্থান(বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৪, ২৩ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৩৬, ২৩ আগস্ট ২০২৬

নুনগোলায় পলিকুকরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নুনগোলায় পলিকুকরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

 পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নুনগোলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে পলিকুকরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুনগোলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিপুল কর্মকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মেফতাহুল জান্নাত, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রাশেদুন্নবী রুবেল, সহ-সভাপতি জিল্লুর রহমান ও দাতা সদস্য আজমল হোসেন সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।