পাঁচবিবিতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জিয়ার মোড় এলাকা থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ শহিদুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।শুক্রবার (২২ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানিক দল পাঁচবিবি থানাধীন জিয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।র্যাব জানায়,তার কাছ থেকে অবৈধ ৮০ বোতল ফেনসিডিল, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।গ্রেপ্তার শহিদুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার চণ্ডীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। র্যাবের জিজ্ঞাসাবাদে তিনি ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করার কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
