Joy Jugantor | online newspaper

বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তার মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:২৩, ১০ মে ২০২৬

বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তার মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তার মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে রেলগেট পার হওয়ার সময় সারবোঝাই ট্রাকের নিচে পড়ে আলমগীর কবির (৪৬) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে।আজ রবিবার (১০ মে) দুপুরে উপজেলার বড় আখিড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় ট্রাকচালক সেকেন্দার আলীকে আটক করেছে পুলিশনিহত আলমগীর কবির রাজশাহীর নওদাপাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে আলমগীর কবির মোটরসাইকেলে করে বড় আখিড়া রেলগেট পার হচ্ছিলেন। এ সময় সারবোঝাই একটি ট্রাক রেলগেট অতিক্রম করছিল।

ট্রাকটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।