রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন
নওগাঁর রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে| শনিবার বিকেলে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়|রাণীনগর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু ।
অন্যদের মধ্যে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মন্ডল,থানা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী,সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস,সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু,সাধারণ সম্পাদক মোসারব হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন ও রাণীনগর ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আকবর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন| অনুষ্ঠানে ১২৫জন প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম অংশ নেয়| এর মধ্যে নির্বাচিত একজন শ্রেষ্ঠ ইমামকে পুরস্কৃত করা হয়|
