এপেক্স ক্লাব অব বগুড়ার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা-৭ এর অন্যতম শাখা “এপেক্স ক্লাব অব বগুড়া”-এর ২০২৬ সালের নতুন কমিটির ৪৫তম অভিষেক (চেঞ্জওভার সেরিমনি) ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। মানবিক সেবা ও সুনাগরিক তৈরির প্রত্যয়ে নতুন যাত্রা শুরু করে সংগঠনটি।২০২৬ সালের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এপেক্সিয়ান অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট শহিদুল ইসলাম পাঠান, আইপিপি অ্যান্ড এক্সপানশন ডিরেক্টর আলী হাসান সুফল, সেক্রেটারি অ্যান্ড ডিএনই অ্যাডভোকেট সাইফুদ্দিন (সাইফুল), ট্রেজারার আরিফুর রহমান জুয়েল, সার্ভিস ডিরেক্টর মহরম আলী, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর কোহিনুর খানম, ফেলোশিপ অ্যান্ড পাবলিক রিলেশনস ডিরেক্টর রাইসুল ফেরদৌস রাহুল, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর ওমর ফারুক (প্রতীক ওমর) এবং সার্জেন্ট অ্যাট আর্মস আবুল কালাম আজাদ দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা-৭ এর ডিস্ট্রিক্ট গভর্নর (ডিজি) এপেক্সিয়ান জি এম কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি এপেক্সিয়ান ডা. এএইচএম মশিউর রহমান।বক্তারা বলেন, এপেক্স ক্লাব দীর্ঘদিন ধরে মানবিক সেবা ও সুনাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটিকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।এসময় আরও উপস্থিত ছিলেন আইএনএসডি এপেক্সিয়ান শাহারুল ইসলাম টিটু, জেলা-৭ এর সেক্রেটারি এপেক্সিয়ান আসাদুজ্জামান উল্লাস, পিডিজি-৭ এপেক্সিয়ান রফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম মোস্তফা জিয়নসহ বিভিন্ন জেলার এপেক্সিয়ান নেতৃবৃন্দ।অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ক্লাব পরিচালনা ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
