গোকুলে পারভেজ ট্রেডার্সের রাজমিস্ত্রী ও সহকারী মিস্ত্রীদের নিয়েব্যতিক্রমী আয়োজন
আজ শুক্রবার(৯ মে) রাতে এশা নামাজের পরে বগুড়া সদরের গোকুল বাজার পারভেজ ট্রেডার্স গোকুল ইউনিয়নের সকল রাজমিস্ত্রী ও সহকারীদের নিয়ে মিলন মেলা,দোয়া মাহফিল ও নৈশভোজের আয়োজন করা হয়। পারভেজ ট্রেডার্স এর প্রোঃ স্বপনুল পারভেজ আপেল এর সার্বিক ব্যবস্থাপনায় মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, সহ সভাপতি জামিউল ইসলাম রুবেল।
গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ফেরদৌস আলম পিলু,সদর উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু, গোকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবিএম মিলন, সাংগঠনিক সম্পাদক বাদল মিয়া,মনিরুল ইসলাম, গোকুল বাজার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি তাজুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আলম ইমন, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ আব্দুল মজিদ।
