Joy Jugantor | online newspaper

অসুস্থ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদের

সুস্থতা কামনায় মধুমাঝিড়ায় দোয়া মাহফিল

সদর প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৪, ৯ মে ২০২৬

সুস্থতা কামনায় মধুমাঝিড়ায় দোয়া মাহফিল

অসুস্থ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদের সুস্থতা কামনায় মধুমাঝিড়ায় দোয়া মাহফিল

বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের মধুমাঝিড়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার মোঃ আপেল মাহমুদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বাদ এশা সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে বগুড়া জেলা বিএনপির বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।মধুমাঝিড়া সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আরিফ বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুমাঝিড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি সাংবাদিক আলহাজ্ব আব্দুল বাছেত।

সোনার মদিনা মসজিদের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব আবু সুফিয়ান, আলহাজ্ব আব্দুস ছামাদ, আব্দুস সামাদ প্রাং, সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ রায়হান উদ্দিনসহ সংস্থার সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান মিল্টন।জানা গেছে, অসুস্থ হয়ে পড়লে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ প্রথমে বগুড়া সাইক জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। সেখানে তার একটি অপারেশন সম্পন্ন হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।