ধুনটে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
বগুড়ার ধুনট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৭ মে) উপজেলা কৃষি অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধুনট, বগুড়া।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ছামিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়ার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) এখলাস হোসেন সরকার ও অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শারমিন আকতার, ধুনট উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান,ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি ও গ্রামীণ উন্নয়নের মাধ্যমে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে “পার্টনার” প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আরও স্বাবলম্বী করে তোলাই এ প্রকল্পের মূল।উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের তরুণ ও তরুণী উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
