সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান মে দিবস
বগুড়ার সোনাতলা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।শুক্রবার (১ মে) সকালে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, উপজেলা গৃহনির্মাণ উপপরিষদ শ্রমিক সংগঠন এবং ভ্যান শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে কর্মসূচির সূচনা হয়। এ উপলক্ষে শ্রমিকদের অংশগ্রহণে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা গৃহনির্মাণ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি মানিক তালুকদার।
তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের নেত্রী নয়ন তারা। অনুষ্ঠানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডলের নেতৃত্বে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তিনি বলেন, শ্রমিকদের ঐক্যই তাদের ন্যায্য অধিকার আদায়ের প্রধান শক্তি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।উপজেলা ভ্যান শ্রমিকদের র্যালিতে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাজ্জাক। তিনি শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেনঅনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। দিবসটি ঘিরে শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
