Joy Jugantor | online newspaper

বগুড়া লেখক চক্রের ৯৮৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩০, ২ মে ২০২৬

বগুড়া লেখক চক্রের ৯৮৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

বগুড়া লেখক চক্রের ৯৮৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

বগুড়া লেখক চক্রের ৯৮৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।আসরে স্বরচিত লেখা পাঠ করেন সহ-সভাপতি কবি হাবিবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল, অর্থ সম্পাদক কবি আমিনুল ইসলাম রঞ্জু, গণসংযোগ সম্পাদক অনন্য রাসেল, নির্বাহী সদস্য কবি মাহাবুব টুটুল, কবি শিক্তা কাজল, কবি শাকিবুল শাকিল, মাহবুব ইলাহী মিঠুসহ অন্যান্য কবি-সাহিত্যিকরা।পাঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন সভাপতি কবি ইসলাম রফিক। সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণে আসরটি প্রাণবন্ত হয়ে ওঠে।