গাবতলীতে জ্ঞান অন্বেষণ পাঠাগারের উদ্যোগে বৃত্তি প্রদান ও সংবর্ধনা
পহেলা মে শুক্রবার বগুড়ার গাবতলীর রামেশ্বরপুর মাঝপাড়া জ্ঞান অন্বেষণ পাঠাগারের উদ্যোগে বিভিন্ন স্কুলের কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় কুসুমকলি প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য জনি ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মজিবুর রহমান ফাউন্ডেশন মহিলা কলেজের সহযোগী অধ্যাপক নূর-এ-আফরোজা লিপি।এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ্যাড. জহুরুল ইসলাম কামাল, প্রভাষক আবু নছর মোহাম্মদ আলম, রামেশ্বরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ, আটবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রহমানসহ অনেকে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মিজানুর রহমান।