“শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার—এটি কারও দয়া নয়”
নওগাঁর মান্দায় উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১ মে সকাল সাড়ে ৯টায় মান্দা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-২ আসনের জামায়াতের এমপি এনামুল হক বলেন,“শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার, এটি কারও দয়া নয়।”সমাবেশে জেলা ওলামা বিভাগের সভাপতি একেএম ফজলুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির আতাউর রহমান।
সেক্রেটারি রেজাউল হোসেন, পৌর সহ-সেক্রেটারি আবু সাঈদ সিদ্দিকীসহ অনেকে বক্তব্য দেন।সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে।অপরদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের নিয়ে একটি র্যালি বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজের সভাপতিত্বে বক্তব্য দেন রিকশা ও ভ্যান শ্রমিক নেতা ইব্রাহিম হোসেন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটনসহ অন্যান্যরা।
