Joy Jugantor | online newspaper

কাহালুতে গোয়াল ঘরে  মশা তাড়ানোর ধুয়ার আগুনে গরু পু্ড়ে ছাই

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৭, ১২ মার্চ ২০২৬

কাহালুতে গোয়াল ঘরে  মশা তাড়ানোর ধুয়ার আগুনে গরু পু্ড়ে ছাই

প্রতীকি ছবি

বগুড়ার কাহালুতে গোয়াল ঘরে মশা তাড়ানোর ধুয়া থেকে এক অগ্নিকান্ডে ১টি গরুর পুড়ে ছাই ও ২ টি গরু দগ্ধ হয়েছে।
গতকাল বুধবার উপজেলার সদর ইউনিয়নের কানোড়া গ্রামের আব্দুস ছাত্তারের গোলায় ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এ সময় গোয়াল ঘরে  থাকা ৩ টি গরু আগুনে দগ্ধ হলে ২ টি গরু  পুড়ে মারা যায়।  আব্দুস ছাত্তার তারাবি নামাজ শেষ করে গরুর গোয়ালের মশা তাড়ানোর জন্য খড়কুটা দিয়ে আগুন ধরিয়ে ধুয়ার সৃষ্টি করে  ঘুমিয়ে পড়ে। এ  ধুয়া থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা গেছে।