Joy Jugantor | online newspaper

ধুনটে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩২, ১২ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

ধুনটে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

ধুনট উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ ই মার্চ) সকাল ১১ টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবস দু’টি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফি, বীর মুক্তিয়োদ্ধা মতিয়ার রহমান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।