Joy Jugantor | online newspaper

বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, জুলাইযোদ্ধাদেরও দল

ডাঃ মোঃ রমজান সরকার সাজ্জাদ 

প্রকাশিত: ১৭:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, জুলাইযোদ্ধাদেরও দল

বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, জুলাইযোদ্ধাদেরও দল

জুলাইয়ে ওয়াসিমের অবদান ছিল উল্লেখযোগ্যভাবে অপরীসিম, একইসাথে ছাত্রদল ও যুবদলের অবস্থান ছিল ছাত্রজনতার কাতারে আওয়ামী বুলেটের সামনে। লক্ষ কোটি বিএনপি কর্মী জুলাইকে ওউন করে। দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে তারা প্রাণ বাজি রেখে রাজপথে ঐক্যবদ্ধ লড়াই করেছে। 'জুলাইকে বিএনপি অবজ্ঞা করছে'  বিরোধী দলের এই একটা ন্যারেটিভই যথেষ্ট বিএনপিকে জনগণের চোখে সন্দেহভাজন করে রাখতে। অথচ ৩১ দফা আকারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার যে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি এই বিষয়ে সমান্তরালভাবে জুলাই সনদ সাক্ষরের মাধ্যমে বিএনপিই সবার আগে রাজনৈতিক সম্মতি জ্ঞাপন করেছিল এবং এখন সেই প্রতিশ্রুতিমতন জুলাইয়ের উপযুক্ত মর্যাদাকে সংবিধানবদ্ধ করে বাস্তবায়নের সর্ব সম্মত দায়িত্ব বিএনপি বিন্দুমাত্র এড়াতে পারবে না। বিভিন্ন মহল বিএনপিকে জুলাই বিষয়ে কটাক্ষ করে চলেছে এবং বাস্তবতা এটাই যে ব্যাখ্যা বিশ্লেষণ নয় প্রতিশ্রুতি বাস্তবায়ন ব্যতীত এই কটাক্ষ-বানের জবাব অসম্ভব।

বিএনপি যেমন ৭১’র সম্মুখসারির মুক্তিযোদ্ধাদের দল তেমনি জুলাইযোদ্ধাদেরও দল বলেই জুলাইয়ের সমস্ত ন্যায্য গণ আকাঙ্ক্ষার বাস্তবায়ন বিএনপিকেই করতে হবে। একইসাথে জুলাই গণহত্যার বিচার বিষয়ে কোনো অপশক্তির প্ররোচনায় পা না ফেলে কঠোরতা অবলম্বন ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা পুনঃ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি অসম্পূর্ণ থেকে যাবে এবং একইসাথে যে বিপুল জন সমর্থন মানুষ বিএনপিকে অর্পণ করেছে তারও অবনমন ঘটতে সময় লাগবে না। এইসব বাস্তবতাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার জীবন বাজি রাখা আদর্শ রক্ষার বৃহত্তর জাতীয় স্বার্থেই বিএনপিকে উপযুক্ত মর্যাদায় সমাধান করতে হবে, এইটাই জেন-জি'র পালস। 

জিয়া দম্পতির রেখে যাওয়া আমানত হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এইটাই বিশেষ দাবি জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতি করুন ১৮ কোটি মানুষ আপনাকে সার্বক্ষণিক ভালোবাসবে যে সৌভাগ্য সবার নসীবে জোটে না এবং অবশ্যই এই সৌভাগ্য আপনার পিতামাতার জন্ম কর্ম ও মৃত্যুকে অমরত্ব দিয়েছে যার বিরল উত্তরাধিকার আপনি। আমরা ইতিমধ্যেই নব নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে দলীয় নেতাকর্মীদের প্রতি দুর্নীতি-চাদাবাজি-ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর হুশিয়ারিতে আশাবাদী যে আপনি উপযুক্ত উত্তরাধিকারী হিসাবেই জিয়া দম্পতির অনুসরণীয় গণমানুষের রাজনীতিকে পুনঃ প্রতিষ্ঠায় সুদৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আলহামদুলিল্লাহ। একইসাথে জুলাই অভ্যুত্থান  বিষয়ে সার্বিক গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে সবার হৃদয়ে আপনার আসনটি চিরস্থায়ী করবার পথে আরেকধাপ এগিয়ে যাবেন বলেই আপনাকে নির্বাচিত করা সর্বস্তরের গণমানুষ আশাবাদী। সবার আগে বাংলাদেশ।