Joy Jugantor | online newspaper

শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট`র ফাইনাল খেলা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:০১, ২০ জুন ২০২৬

শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট`র ফাইনাল খেলা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট`র ফাইনাল খেলা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

 বগুড়া সদরের গোকুল তসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে গোকুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  টুর্নামেন্ট বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এসে মাফতুন আহমেদ খান রুবেল। ফাইনাল খেলার উদ্বোধন করেন গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদাউস আলম পিলু।বিশেষ অতিথি ছিলেন, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম ।

সদর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকমল হোসেন সজল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, গোকুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হামিদুর রহমান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মিলন প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আল-আমিন পেস্তা, রতন, আতাউর রহমান, আবুল ফাত্তাহ সোহেল, আলী, জাকির হোসেন, মহিলা নেত্রী শিউলি বেগম, নাহার, মেরী সহ আমন্ত্রিত অতিথি ও দর্শকবৃন্দ।ফাইনাল টুর্নামেন্টে টাইব্রেকারে ৬ নং ওয়ার্ডের উত্তরপাড়া ০৩-০২গোলে  মন্ডলপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। বিজয়ী দলকে একটি খাশি ও বিজেতা দলকে একটি রাজহাঁস দিয়ে পুরষ্কৃত করা হয়।শুভেচ্ছান্তে:- ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান। ম্যাচ রেফারি রঞ্জু হোসেন বালা, তাকে সহযোগিতা করেন আমিনুল ইসলাম মিঠু ও সানোয়ার হোসেন। ধারা বর্ণনা করেন তরুন ধারাভাষ্যকার আব্দুস সালাম।