Joy Jugantor | online newspaper

প্রধানমন্ত্রীও অপরাধ করলে ছাড় পাবেন না: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:০৬, ৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীও অপরাধ করলে ছাড় পাবেন না: জামায়াত আমির

প্রধানমন্ত্রীও অপরাধ করলে ছাড় পাবেন না: জামায়াত আমির

অপরাধে জড়ালে একজন প্রধানমন্ত্রীকেও সাধারণ নাগরিকের মতো শাস্তি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জামায়াত আমির বলেন, ‘তিস্তা পাড় থেকে শুরু করে সমুদ্র পাড়, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া—সব জায়গায় আজ মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই চাঁপাইনবাবগঞ্জ তার গর্বিত অংশীদার।’তিনি বলেন, ‘কেন এই গণজোয়ার।

মানুষ বিগত ৫৪ বছর শাসন আর অপশাসন তা দেখেছে, দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। পুরনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চাই না। জুলাই যোদ্ধারা সেদিন রাস্তায় নেমে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস,। আমরা সর্বক্ষেত্রে সেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।’তিনি বলেন, ‘ন্যায়বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী সবার জন্য সমান। আমরা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। যখন ন্যায্যবিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তখন আর কাউকে চাঁদাবাজির শিকার হতে দেওয়া হবে না। চাঁদাবাজির সব পথ বন্ধ হয়ে যাবে। যারা চাঁদাবাজ, তাদের ধরিয়ে এনে কাজে নিয়োজিত করা হবে। তারা সেদিন দেশ গড়ার কাজে অংশ নেবেন। বর্তমানে যারা দুর্নীতিতে জড়িত, তাদেরও আর দুর্নীতি করার সুযোগ থাকবে না।’