Joy Jugantor | online newspaper

যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায়,

তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে: শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:০৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬

তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে: শফিকুর রহমান

যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায়, তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমার আইডি হ্যাক করে গত কয়েক দিন থেকে আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। যারা দেশকে গোলাম করে রাখতে চায়, পরিবারতন্ত্র কায়েম করতে চায়, তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে। ইতোমধ্যে আমাদের সাইবার টিম বিষয়টি শনাক্ত করেছে এবং আটকও করা হয়েছে।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ শহরের এটিম মাঠে নওগাঁ জেলা জামায়েতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জামায়াতকে যুগ যুগ ধরে বিভিন্ন ভাগে ভাগ করে পরস্পরের মুখোমুখি করে রাখা হয়েছে দাবি করে জামায়াত আমির আরও বলেন, এখন আর তা হতে দেওয়া হবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এই দেশ সকলের। সকলেরই অবদান আছে এই দেশের জন্য। নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না; সেই পরিবেশ বাংলাদেশে তৈরি করা হবে। মায়ের অপমান কেউ সহ্য করবে না। মায়ের অপমান হলে যুবকরা আবারও গর্জে উঠবে।

বেকারদের উদ্দেশ্যে করে ডা. শফিকুর রহমান বলেন, আগস্টে যেসব ছেলে-মেয়ে ও যুবকরা রাস্তায় নেমে সংগ্রাম করেছিল তারা কখনও বেকার ভাতা চায়নি। কিন্তু এখন কেন দিতে চাওয়া হচ্ছে। তবে আমরা তাদের পেশায় দক্ষতা করে গড়ে তুলবো। কাজ করো দেশ গড়ো, দেশ তোমরা বদলে দাও।তিনি আরও বলেন, পুরো উত্তরাঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী বানানো হবে। ধান-আম গবেষণায় আলাদা ইন্সটিটিউট হবে। এখানকার শিক্ষিত যুবকদের হাতে কাজ তুলে দেওয়া হবে।জেলা জামায়েতে ইসলামের আমীর খ. ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এছাড়া জেলার ১১টি উপজেলা থেকে কয়েক লাখও জামায়াত সমর্থক  ও নেতাকর্মীর এই সমাবেশে অংশ নেন।