“পাকিস্তানকে ‘আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব’ দেবে কাবুল”
পাকিস্তান যদি আফগানিস্তানে আবারও হামলা চালায় তাহলে কাবুল ‘আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব’ দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাত। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেআফগান সরকারের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশেও পাকিস্তান বিমান হামলা চালিয়েছে।আফগানিস্তানের আরেক কর্মকর্তা জানিয়েছেন, পাকতিকা প্রদেশে একটি বাড়িতে পাকিস্তানের হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।
পাকিস্তানের সামরিক সূত্রের বরাতে আল-জাজিরার স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন, মধ্য আফগানিস্তানের লাঘমান প্রদেশে আফগান তালেবান নেতৃত্বের একটি আস্তানায় হামলা চালানো হয়েছে।এদিকে পাকিস্তান থেকে ফিরে আসা আফগান নাগরিক জরঘন আল-জাজিরাকে জানান, বৃহস্পতিবার রাতে তাদের ক্যাম্পে হামলা শুরু হলে মানুষ পরিবার নিয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন। তার ভাষ্যমতে, অনেকেই মালামাল ফেলে পালিয়েছেন, কেউ কেউ সন্তানদেরও খুঁজে পাননি। অন্তত দু-তিনটি শিশু নিখোঁজ রয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া হামলায় তিন থেকে চারজন আহত হয়েছেন।
