Joy Jugantor | online newspaper

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

প্রকাশিত: ১৩:২৯, ৭ মে ২০২৬

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

দিনাজপুরে হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
হিলি সীমান্ত দিয়ে কঠোর অবস্থানে বিজিবি।

বৃহস্পতিবার (৭ মে) হিলি সীমান্ত এলাকায় বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।

তিনি বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর উদ্ভূত পরিস্থিতিতে সদর দফতর থেকে নির্দেশ পাওয়ার পর পুরো সীমান্ত এলাকায় নজরদারি এবং ডিউটি জোরদার করা হয়েছে। 

তা ছাড়া চেকপোস্টগুলোতে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে; যাতে কোনোভাবেই কেউ অনুপ্রবেশ কেউ করতে না পারে। দেশের শান্তি শৃঙ্খলায় বিজিবি সর্বদাই কাজ করে যাচ্ছে বলেও জানান অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।