Joy Jugantor | online newspaper

রাজশাহীতে শপিং ব্যাগে মিললো ১৬টি ককটেলসহ চার পেট্রোল বোমা

প্রকাশিত: ১৭:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে শপিং ব্যাগে মিললো ১৬টি ককটেলসহ চার পেট্রোল বোমা

রাজশাহীতে শপিং ব্যাগে মিললো ১৬টি ককটেলসহ চার পেট্রোল বোমা

রাজশাহী মহানগরীর শাহ্মখদুম থানার তালপুকুরিয়া এলাকা থেকে ১৬টি তাজা ককটেল ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এসআরবি-৫ রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে মঙ্গলবার দিবাগত রাতে এসআরবি-৫, রাজশাহীর সিপিএসসি কোম্পানির অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মসআরবি-৫ রাজশাহীর সিপিএসসি কোম্পানি অভিযানিক দল গোপন সূত্রেপ্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় দুটি শপিং ব্যাগ দেখতে পায়। পরে টর্চ ও সার্চ লাইট দিয়ে বোম ডিসপোজাল ইউনিটসহ তল্লাশি করে সাদা শপিং ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬টি তাজা ককটেল এবং লাল শপিং ব্যাগে চারটি পেট্রোল বোমা সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা হয়। পরে উদ্ধার আলামতসমূহ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।