Joy Jugantor | online newspaper

বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ

বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ

 

 আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর দায়িত্বশীল সমাবেশ নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় দায়িত্বশীল সমাবেশে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম, এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, এ্যাডভোকেট শাহীন মিয়া, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, সেলিম রেজা।

 প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, নিজাম উদ্দিন প্রমুখ।অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী থাকা সত্ত্বেও দেশের বাজারে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম রাতের আধারে বাড়ানো হয়েছে। সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের রক্ষা করতেই বারবার জনগণের ওপর এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, অবিলম্বে এই গণবিরোধী ও জনরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। আগামী ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশনের দলীয় প্রার্থীদের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।