Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২০, ১৭ মে ২০২৬

দুপচাঁচিয়ায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

দুপচাঁচিয়ায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকার স্মৃতিঅম্লান চত্বর মোড় থেকে মহিলা কলেজ সড়ক পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান।

 উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।জানা গেছে, সড়ক উন্নয়ন কাজের জন্য মোট ২২ লাখ ৩৪ হাজার ১৫১ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে মেসার্স বসুন্ধরা হাউজ বিল্ডার্স। প্রতিষ্ঠানের প্রোপাইটর মো. ফারুক হোসেন।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।