Joy Jugantor | online newspaper

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের পায়ের রগ কর্তন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪১, ৪ মে ২০২৬

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের পায়ের রগ কর্তন

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের পায়ের রগ কর্তন

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে মোঃ শাহিন (৪০) নামের এক যুবকের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ মে) সদর উপজেলার শিকারপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহিন ওই এলাকার মোঃ সিফাতের ছেলে।জানা যায়, পূর্ব বিরোধের জেরে সোমবার দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে শাহিন এর পায়ের রগ কেটে দেয়। পরে খবর পেয়ে আহতের স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইব্রাহীম আলী জানান, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। এরই জেরে সোমবার এক যুবককে পায়ের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। উভয় পক্ষই থানায় মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।