Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০০, ২৮ এপ্রিল ২০২৬

দুপচাঁচিয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বগুড়ার দুপচাঁচিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশিক্ষণ অফিসার নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাছিনা তাসনিম নিলয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ।এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা দুলাল ফয়েজ, উপজেলা সমবায় কর্মকর্তা কে এম সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আবেদীনসহ অন্যান্যরা।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার না করে মাটির গুণাগুণ পরীক্ষা করে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হবে। এতে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত হবে এবং কৃষিকে বাণিজ্যিকভাবে আরও উন্নত করা সম্ভব হবে।অনুষ্ঠানে কৃষক, এনজিও কর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।