Joy Jugantor | online newspaper

‘নিষিদ্ধ’ থমাসের পাশে ঘানার সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:১৩, ১৫ জুন ২০২৬

‘নিষিদ্ধ’ থমাসের পাশে ঘানার সরকার

‘নিষিদ্ধ’ থমাসের পাশে ঘানার সরকার

চলমান ধর্ষণ মামলার কারণে ঘানার অধিনায়ক থমাস পার্টেকে কানাডায় প্রবেশের অনুমতি না দেওয়ায় তীব্র কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঘানা সরকার এই সিদ্ধান্তকে 'কর্তৃত্ববাদী ও চরম অন্যায্য' বলে অভিহিত করে কানাডার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে।লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সাবেক আর্সেনাল তারকার বিরুদ্ধে সাতটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের মামলা দায়ের করেছে। মূলত এই অভিযোগের ভিত্তিতেই কানাডীয় কর্তৃপক্ষ তাকে দেশে প্রবেশে বাধা দেয়। ফলে আগামী বৃহস্পতিবার পানামার বিপক্ষে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে পার্টির খেলা এখন গুরুতর অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের দলের সঙ্গেই অবস্থান করছেন।

ঘানার ক্রীড়ামন্ত্রী কোফি অ্যাডামস বলেন, বিচার শুরু হওয়ার আগেই কেবল অভিযোগের ভিত্তিতে ভিসা প্রত্যাখ্যান একটি বিপজ্জনক আইনি নজির তৈরি করছে। তিনি জানান, পার্টি এখনো ইংল্যান্ডে স্বাধীনভাবে বসবাস ও কাজ করছেন, তাই এই নিষেধাজ্ঞার ভিত্তি 'দুর্বল ও অপ্রতুল'। তবে কানাডীয় কর্তৃপক্ষ ও ফিফা উভয়ই তাদের অবস্থানে অনড়। ঘানা তাদের গ্রুপ এল-এর পরবর্তী ম্যাচে বোস্টনে ইংল্যান্ড ও ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। দল পরবর্তী পর্বে উঠলে ২ জুলাই টরন্টোতে নকআউট ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।