গাবতলীর কাগইল ইউনিয়নের ব্লাড ক্যান্সারে আক্রান্ত মমিনের পাশে বিএনপি নেতৃবৃন্দ
বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের আমলিচুকাই গ্রামের বাসিন্দা আব্দুল মমিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন। এ সময় তিনি মানবিক সহমর্মিতার অংশ হিসেবে মমিনের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কাগইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, গাবতলী উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব এবং কাগইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নয়ন মিয়া। স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের দায়িত্ব। বিএনপি নেতৃবৃন্দের এ সহায়তা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
