বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে বেকারি শ্রমিক ইউনিয়নের প্রচার মিছিল
বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বেকারী অ্যান্ড কনফেকশনারি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে প্রচার মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) শহরের সাতমাথা মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশ নেন।এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আব্দুল গফুর দারা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাংবাদিক মমিনুল হক শাইন, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার।
বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লিটন শেখ বাঘা, জেলা হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাদেক আলী, বিএনপি নেতা প্রভাষক মোঃ নজরুল ইসলাম, জাতীয়তাবাদী তৃণমূল দলের জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল বারী, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবলু, মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা আমিনুল ইসলাম স্বপন, জেলা জাগপার যুগ্ম সম্পাদক মোঃ বাবলু জোয়ারদার, বেকারি শ্রমিক নেতা শহিদুল ইসলাম, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন, স্বর্ণ শিল্প শ্রমিক নেতা মোঃ জাকির হোসেন।
গৃহ শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ মোখলেছুর রহমান। এছাড়াও বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, মোঃ আলাল, আবু হোসেন, মোঃ তাজুল ইসলাম, আশিক, শাকিল, আবিদ, নাহিন প্রমুখ। মিছিলটি নেতৃত্ব দেন জেলা বেকারি অ্যান্ড কনফেকশনারি কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ রাঙ্গা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।
