তরুণ নেতৃত্বের প্রতীক সাব্বির হুসাইন বাবলু. বগুড়া-৬ আসনে ধানের শীষের বিজয়ে নিরলস সংগ্রাম
বিএনপির রাজনীতিতে একজন পরিচিত, সক্রিয় ও পরীক্ষিত তরুণ নেতৃত্বের নাম মোঃ সাব্বির হুসাইন বাবলু। তিনি সাবেক ছাত্রনেতা এবং বগুড়া জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তরুণ যুব সমাজের কাছে তিনি একজন আদর্শ ও আইডল হিসেবে পরিচিত। বগুড়া জেলার এরুলিয়া ইউনিয়নের এই কৃতি সন্তান দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রদল ও যুবদলের নেতৃত্ব থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করে বিএনপিকে সুসংহত করতে ভূমিকা রেখেছেন।রাজনীতির শুরু থেকেই সাব্বির হুসাইন বাবলু ছিলেন আন্দোলনমুখী ও সংগঠকসুলভ নেতৃত্বের প্রতিচ্ছবি। দীর্ঘ সময় ধরে তিনি রাজপথে থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।
বিশেষ করে জুলাই ছাত্র আন্দোলনে তার অগ্রণী ভূমিকা স্থানীয় রাজনীতিতে ব্যাপকভাবে প্রশংসিত হয়। ওই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রের মুক্তির পথে নতুন করে আশাবাদী হয়ে ওঠে, যেখানে সাব্বির হুসাইন বাবলু একজন সাহসী সংগঠক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেন।তিনি বিএনপির আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক। বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের স্থপতি ও কৃষি বিপ্লবের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ বুকে ধারণ করে তিনি রাজনীতি করে যাচ্ছেন। একই সঙ্গে তিনি “মাদার অব ডেমোক্রেসি”, আপোষহীন দেশনেত্রী, স্বৈরাচার এরশাদ ও শেখ হাসিনা বিরোধী আন্দোলনের মহানায়িকা, মিথ্যা মামলা ও জেল-জুলুমে নির্যাতিত গণতন্ত্রের নেত্রী, সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনে গভীরভাবে অনুপ্রাণিত।
সাব্বির হুসাইন বাবলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের মাটি ও মানুষের গণতান্ত্রিক মুক্তি নিশ্চিত করেছিলেন। তার হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বামীহারা ও সন্তানহারা হয়েও ১৮ কোটি মানুষকে নিজের সন্তানের মতো ভালোবেসে দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত তিনি জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন, তবুও দেশ ও জনগণের কথা ভোলেননি।বর্তমানে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই তরুণ নেতা। তিনি তারেক রহমানকে তারুণ্যের অহংকার ও আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করেন। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ একটি আধুনিক, গণতান্ত্রিক ও উন্নয়নমুখী রাষ্ট্রে রূপান্তরিত হবে—এমন দৃঢ় বিশ্বাস থেকেই তিনি মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর বিজয় নিশ্চিত করতে দিনরাত মাঠে কাজ করছেন সাব্বির হুসাইন বাবলু। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির মূল নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ, সভা ও সাংগঠনিক বৈঠক পরিচালনা করছেন।তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে এ দেশের প্রধানমন্ত্রী করতে হবে। এই লক্ষ্য ও প্রত্যয় নিয়েই তিনি ও তার সহকর্মীরা মাঠে কাজ করে যাচ্ছেন। তার বিশ্বাস, জনগণের রায়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে এবং বাংলাদেশ আবারও সঠিক পথে ফিরে আসবে।
