রোববারের মধ্যেই ইরানে যুদ্ধ থামানোর সংলাপ সম্ভব: জেডি ভ্যান্স
ইরানে চলমান সংঘাত থামাতে রোববারের (২১ জুন) মধ্যেই একটি কার্যকর আলোচনা আয়োজন সম্ভব বলে আশা প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।শনিবার (২০ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছে গেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তারা সেখানে আলোচনার মধ্যস্থতা করছেন।ভ্যান্স জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরানে একটি টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করতে পুরোপুরি আত্মবিশ্বাসী।একই সাক্ষাৎকারে তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া একটি গুজব নিয়ে স্পষ্ট করে দেন। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিচ্ছে , এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি। মার্কিন প্রশাসন পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও উল্লেখ করেন ভ্যান্স।
