হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ স্থগিত শীর্ষ তেল কোম্পানিগুলোর
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় তেল ও বাণিজ্যিক কোম্পানি হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।একটি প্রধান বাণিজ্যিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, 'নিরাপত্তার খাতিরে আমাদের জাহাজগুলো আগামী কয়েকদিন যেখানে আছে সেখানেই অবস্থান করবে, কোনো যাতায়াত করবে না।
'উল্লেখ্য, আরব উপদ্বীপ এবং ইরানের মধ্যবর্তী এই সরু জলপথ বা হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এই পথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল এবং অন্যান্য জ্বালানি পণ্য আনা-নেওয়া করা হয়। এই পথে জাহাজ চলাচল স্থগিত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা এবং সরবরাহে বিঘ্ন ঘটার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে।
