Joy Jugantor | online newspaper

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:০৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র

দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ও প্রভাব নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সেই প্রেক্ষিতেই বাংলাদেশের পরবর্তী সরকারের কাছে প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র বিক্রি করার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ঢাকায় ওয়াশিংটনের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এ কথা বলেন।গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পরে অবশেষে আগামীকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। ক্ষমতাচ্যুত হওয়ার পরে হাসিনা ভারতের নয়াদিল্লিতে আশ্রয় নেন। ঠিক এই সময়টাতে চীন বাংলাদেশে তার প্রভাব আরও বাড়িয়ে তোলে।

অপরদিকে ভারতের প্রভাব কমতে থাকে।সম্প্রতি চীন ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে একটি ড্রোন কারখানা নির্মাণের জন্য প্রতিরক্ষা চুক্তি সই করেছে, যা বিদেশি কূটনীতিকদের উদ্বেগ বাড়িয়েছে৷ একইসঙ্গে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনায় রয়েছে। এটি চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি বহুমুখী যুদ্ধবিমান।রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং চীনের সঙ্গে সম্পর্কের ঝুঁকির বিষয়ে স্পষ্টভাবে জানাতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।