Joy Jugantor | online newspaper

ধুনটে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায়

দুই গ্রুপেই প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৮, ৩ নভেম্বর ২০২৬

দুই গ্রুপেই প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ধুনটে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপেই প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

বগুড়ার ধুনটে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে আল-কুরআন একাডেমিক স্কুল।প্রতিযোগিতার দুটি গ্রুপেই প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ধুনট উপজেলা মডেল মসজিদের হলরুমে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা চলে দুপুর ১টা পর্যন্ত।দুটি গ্রুপেই প্রথম স্থান অর্জনের এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের এমন কৃতিত্বে প্রতিষ্ঠানটির সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও ইসলামী সংস্কৃতিচর্চায় দক্ষ করে গড়ে তুলতে নিয়মিত পাঠদানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও তারা সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।উল্লেখ্য, আল-কুরআন একাডেমিক স্কুল ধুনট, বগুড়ায় সাধারণ ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে কাজ করে যাচ্ছে।