Joy Jugantor | online newspaper

সারিয়াকান্দিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত 

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩১, ৩ নভেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত 

সারিয়াকান্দিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত 

বগুড়া সারিয়াকান্দিতে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। পরে বিনামূল্যে রোগীদের মাঝে চশমা ও ঔষধ সরবরাহ করা হয়েছে। এর আগে গ্রামের সুধীজনদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। সারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এবং গাক চক্ষু হাসপাতালের চিকিৎসায় সভায় বক্তব্য রাখেন, পারতিত পরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী, মডেল প্রেস ক্লাবের সভাপতি সাহাদত জামান, সংগঠনের আউটরিচ ইনচার্জ সিহাব আহমেদ, ম্যানেজার রাকিব হাসান, ডাঃ কল্পনা আক্তার, ডাঃ আরজিন আলী বিন্দু, খালেদ সাইফুল্লাহ রতন প্রমুখ।