পাঁচবিবির বালিঘাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৪নং বালিঘাটা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩ নভেম্বর) বিকেলে বীরনগর জলপায়তলী মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ খায়রুজ্জামান চৌধুরী।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট সদর উপজেলার জামায়াতের নায়েবে আমীর শাহ আলম দেওয়ান, পাঁচবিবি পৌর জামায়াতের আমীর ও আয়মারসুলপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবুল বাশার।
উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস ছালাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও আসন্ন বালীঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল বক্স মন্ডল, সহ স্থানীয় নেতৃবৃন্দ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্বের বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের পক্ষে জনসমর্থন গড়ে তোলার আহ্বান জানান।সমাবেশের শেষপর্বে প্রধান অতিথি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের সদস্য পদে জামায়াত মনোনীত প্রার্থীদের উপস্থিত কর্মী-সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
