‘পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের অপচেষ্টা’ রুখতে বগুড়ায় যুবদলের মিছিল-সমাবেশ
‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা’র প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শহরের শহীদ খোকন পার্ক থেকে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সিনিয়র সহসভাপতি আতাউর রহমান শম্ভু, সহসভাপতি ফেরদৌস আজম সুমন, অ্যাডভোকেট এনামুল হক পান্না, তাজমিলুর ইসলাম বিচিত্র ও সবুজ দেওয়ান।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, যুগ্ম সম্পাদকমণ্ডলীর সদস্য মিনহাজুল ইসলাম রিমন, জুম্মান শেখ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন ও বাবুল প্রধান।
সহ-সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন কিশোর হাসান ছনি, শফিউল আলম শাফিন ও আনিসুল হক।এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সেলিম, টুটুল, দপ্তর সম্পাদক সাজু আহমেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। ২৫টি ইউনিটের যুবদল নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।সমাবেশে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, একটি কুচক্রী মহল পরাজিত শক্তির ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা এবং দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করবে যুবদল। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।