দুপচাঁচিয়ায় ফুটবল ফাইনাল, বিতর্ক প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা, বিতর্ক প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের সভাপতি ডা. আতাউর রহমান মিঠুর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মিলন হোসেনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরাজ উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক শেখ মো. আমিনুর রহমান।
আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মুসলিম উদ্দিন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান, যুবদল নেতা সোহেল রানা, রিপন প্রামাণিক, অভিভাবক ইউনুছ আলী ও ছাত্রদল নেতা মেহেদী হাসান প্রমুখ।অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী , অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে এসএসসি পরীক্ষা-২০২৬ সালে জিপিএ-৫ (এ+) অর্জন করায় বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থী শুহরাত জাহানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
