Joy Jugantor | online newspaper

গাবতলীতে পৌর নাগরিক পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৮, ২০ জুন ২০২৬

গাবতলীতে পৌর নাগরিক পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

গাবতলীতে পৌর নাগরিক পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

“পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ সমাজ, টেকসই ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে বগুড়ার গাবতলীর ছোট গোঁদহ গ্রামে শনিবার পৌর নাগরিক পরিচ্ছন্নতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও স্টেকহোল্ডার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আর্থ-সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান ‘তোমাদের জন্য’-এর আয়োজনে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট সদস্যদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু।স্বাগত বক্তব্য দেন ‘তোমাদের জন্য’-এর নির্বাহী পরিচালক প্রভাষক হামিদুল হক শিলু।এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, তাজুল ইসলাম, কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি জয়নাল পাইকার, ব্যবসায়িক ঐক্য পরিষদের সভাপতি ফজলুল বারী খোকন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জাকির, প্রশিক্ষক নগর পরিকল্পনাবিদ ইনজামাম-উল-হক রিফাত ও সালমান এফ হক এবং সামাজিক ও টেকসই উন্নয়ন গবেষক রাতুল তনচঙ্গ্যা প্রমুখ।