Joy Jugantor | online newspaper

পাঁচবিবি সড়াইল কবরস্থানের সংস্কার কাজের উদ্বোধন করলেন মাসুদ রানা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ২০ জুন ২০২৬

পাঁচবিবি সড়াইল কবরস্থানের সংস্কার কাজের উদ্বোধন করলেন মাসুদ রানা

পাঁচবিবি সড়াইল কবরস্থানের সংস্কার কাজের উদ্বোধন করলেন মাসুদ রানা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল কেন্দ্রীয় কবরস্থানের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২০ জুন) বিকেলে এ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি  জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আইনুল হক, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ, সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদ, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শাহজালাল, যুবনেতা নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, সহ আরো অনেকে।