বগুড়া মহানগর ১৯ নম্বর ওয়ার্ডে শাখারিয়া মন্দিরে ৮ প্রহরব্যাপী লীলাকীর্তন ও ভোগ মহোৎসবের উদ্বোধন
উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল হক তিনি ধর্মীয় সম্প্রীতি, মানবকল্যাণ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম মিস্টার, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ মামুন।
১৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামাল পাশা,বিএনপি নেতা জুয়েল, নজরুল ইসলাম বাবু, সাইফুল, শিবু, মুকুল শেখ,মোশারফ হোসেন,উৎসব পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে কয়েকদিনব্যাপী এই আয়োজনের মধ্যে লীলাকীর্তন, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ এবং ভোগ মহোৎসব অনুষ্ঠিত হবে। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।
