Joy Jugantor | online newspaper

বগুড়া শহর ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডা.জুবাইদা রহমানের জন্মদিন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৫, ১৮ জুন ২০২৬

বগুড়া শহর ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডা.জুবাইদা রহমানের জন্মদিন

বগুড়া শহর ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিন

 আজ বৃহস্পতিবার(১৮ জুন) বাদ যোহর বগুড়া শহর ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপন ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সহ সভাপতি ও ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মাফুজার রহমান, সহ সভাপতি আঃ কাদের, বিএনপিনেতা সাইদুজ্জামান হিরা, রনজু, রকি আহমেদ চাঁন, রাশেদ, শরিফ।

 এনামুল, হাসান, এখলাস, মেহেদীসহ  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,আরাফাত রহমান কোকো এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ডা. জুবাইদা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে দোয়া পরিচালনা করেন জয়পুরপাড়া বায়তুল হামদ জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওঃ মোঃ সাইফউদ্দিন।দোয়া পূর্বে ক্যাপটেন মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃক্ষরোপন করা হয়েছে।