১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলাকীর্তন ও ভোগ মহোৎসবের উদ্বোধন
বগুড়া সদর উপজেলার গোকুল এলাকার চাঁদমুহা হরিপুর মধ্যপাড়ায় শ্রীশ্রী রাধাগোবিন্দের ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন ও ভোগ মহোৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মাফতুন আহমেদ খান রুবেল। তিনি ধর্মীয় সম্প্রীতি, মানবকল্যাণ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফেরদৌস আলম পিলু, গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর খান।উৎসব পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে কয়েকদিনব্যাপী এই আয়োজনের মধ্যে লীলাকীর্তন, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ এবং ভোগ মহোৎসব অনুষ্ঠিত হবে। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।
