Joy Jugantor | online newspaper

ধুনটে প্রকল্প রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৩, ১৮ মে ২০২৬

আপডেট: ২১:১৫, ১৮ মে ২০২৬

ধুনটে প্রকল্প রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

ধুনটে প্রকল্প রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

বগুড়া ধুনটে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে সরকারি গ্রেড অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবিতে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আরিফ উল্লাহ নিজামীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আজ সোমবার (১৮ মে) সকাল ১০ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ৬৪ জেলায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন মউশিক শিক্ষক কল্যান পরিষদ, বাংলাদেশ,ধুনট উপজেলা শাখা।এসময় উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যান পরিষদ, বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি হাফেজ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আনোয়ার হোসেন, মডেল কেয়ার ট্রেকার মাঃ আব্দুল হালিম, সাধারণ কেয়ার টেকার নাজমুল হক, শিক্ষক শহিদুল ইসলাম, সিব্বির আহমেদ, আব্দুস সাত্তার, মাহমুদুল হাসান প্রমুখ।